অনার্স অথবা মাস্টার্স এর ভাইভা বা মৌখিক পরীক্ষার গাইডলাইন - Viva Guideline - Honours 4th Year, Master's Viva - NU
জীবনে প্রথমবার ভাইভার আগে অনেকেই ভাইভা নিয়ে অজানা শঙ্কায় থাকে। মনে ভাইভা নিয়ে একটা নার্ভাসনেস কাজ করে। সেই নার্ভাসনেসটা অনেকেরই ভাইভা দেওয়ার সময়ও রয়ে যায়। যে কারণে ভাইভাতে সামগ্রিকভাবে নেগেটিভ একটা প্রভাব পড়তে পারে। হতে পারে সেটা একাডেমিক ভাইভা বা জবের ভাইভা। আজ কথা বলবো আমাদের একাডেমিক ভাইভা নিয়ে।
This guideline is prepared by UF Sumon (Facebook: UF Sumon)
Our FB Groups:
To join WhatsApp study group or for PDF Sheet, you can knock me at 01742767444
যেকোন ভাইভাই হলো আত্মবিশ্বাসের সাথে নিজেকে ভাইভা বোর্ডের সামনে প্রেজেন্ট করার একটা সুবর্ণ সুযোগ। এমন সুযোগ জীবনে খুব কমবারই আসে। তাই যে কোন ভাইভা অবশ্যই শুরু হতে হবে একদম ফুরফুরা মেজাজে। একাডেমিক ভাইভার ক্ষেত্রে যে বিষয়গুলো থেকে প্রশ্ন করা খুবই সাধারণ বিষয় বা যেগুলো জেনে রাখাটা একজন শিক্ষার্থী হিসেবে গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে অবশ্যই পরিষ্কার ধারণা রাখতে হবে।
সেক্ষেত্রে, যে বর্ষের ভাইভা হচ্ছে সেই বর্ষের বিষয়গুলোর নাম, বিষয় সংশ্লিষ্ট সকল কবি-সাহিত্যিকের নাম, বিষয় সংশ্লিষ্ট তাদের সকল উপন্যাস, নাটক, কবিতা, রচনা ইত্যাদির নাম, এগুলোর চরিত্রের নাম ও তাদের ভূমিকা, এগুলো থেকে কমন কিছু উক্তি বা কবিতার লাইন, এবং প্রতিটি রচনার মূল বিষয়বস্তু (main concept, themes, terms, related theory etc.) জেনে রাখা জরুরী। তাছাড়াও, কোন একটা নির্দিষ্ট বিষয় ভালো করে আয়ত্ব রাখতে হবে। কারণ যদি স্যার/ম্যাম কোন বিষয় বা সাহিত্যিককে বাছাই করতে বলেন তাহলে যাতে সেই উত্তরগুলোতে ভালো করা যায়। আমার মনে আছে, আলাদা বিশেষ প্রস্তুতি না থাকাতে মাস্টার্সের ভাইভা বোর্ডে চয়েজ জানতে চাওয়ায় আমি বলেছিলাম - I have no particular choice.
You can ask me from any subject/topic। তবে, স্যাররা খুশিই হয়েছিলেন সেটি শুনে।
উপরে উল্লিখিত বিষয় গুলোর পাশাপাশি যেগুলো সম্পর্কে ধারণা না রাখলেই নয়, সেগুলো হলো:
তাছাড়াও কোর্স রিলেটেড যে কোন বিষয়ে জেনারেল আইডিয়া থাকাটা দরকার। পাশাপাশি বিখ্যাত যে কোন লেখক, যেমন Shakespeare, Chaucer etc. এর সাহিত্যিক জীবন সম্পর্কে জেনে রাখা ভালো। মনে রাখতে হবে যে, ভাইভার প্রশ্নের নির্দিষ্ট কোন সিলেবাস বা সীমানা নেই। তাই ভাইভা নিয়ে বিশেষ ঘাবড়ানোরও কিছু নেই।
এবার কথা বলি ভাইভার দিনের সামগ্রিক বিষয় নিয়ে। মানানসই ও মার্জিত পোশাকে ভাইভার জন্য প্রস্তুত হতে হবে। ভাইভার দিনে কোন কড়া পারফিউম ব্যবহার করা একদমই উচিত নয়। ভাইভার দিনে মনে কোন নার্ভাসনেস রাখা যাবে না। আর একাডেমিক ভাইভাতে যেহেতু ডিপার্টমেন্টের স্যার/ম্যামরা উপস্থিত থাকেন, সেহেতু কোন ধরণের নার্ভাসনেসের প্রশ্নই আসে না। রোল বা নাম ডাকার পরে প্রথমত অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে সালাম/নমস্কার দিতে হবে। এক্ষেত্রে নিজেদের ধর্ম অনুযায়ী সালাম/নমস্কার দেওয়া উচিত। একাধিক বোর্ড সদস্য থাকলেও সালাম/নমস্কার একবারই হবে। হাত উচিয়ে সালাম/নমস্কার না জানালেও চলে। ভিতরে প্রবেশ করার পরে চেয়ারের পাশে গিয়ে দাড়াতে হবে এবং বসতে না বললে বসা যাবে না। চেয়ারে বসে হাত নিজের হাটুর উপরে রাখা উচিত। টেবিলের উপরে রাখা বা হাত নেড়েচেড়ে কথা বলা একদমই উচিত নয়। ভাইভাতে যে স্যার/ম্যাম প্রশ্ন করবেন, উনার সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে। মুখে হালকা হাসি রাখা ভালো, তাতে করে নার্ভাস লাগবে না, দেখতেও প্রাণবন্ত লাগবে। প্রশ্নকর্তাকে কথার মধ্যে ভুলেও থামানো যাবে না। কোন প্রশ্ন না বুঝলে বিনয়ের সাথে বলতে হবে, আবার বলার জন্য। আন্দাজে উত্তর বা ভুল উত্তর না দেয়াই উত্তম। স্যার/ম্যামরা কোনো উত্তর শিখিয়ে দিলে ধন্যবাদ দিতে হবে এবং এখন থেকে শিখে নিবো সেটা বলতে হবে। সম্ভবত বা হতে পারে টাইপের উত্তর করা যাবে না। দৃঢ়তার সাথে উত্তর করতে হবে। আমতা আমতা করা যাবে না। কথা হবে লাউড ও ক্লিয়ার। তবে কোন তর্ক করা যাবে না। নাক চুলকানো, মাথা চুলকানো, এদিক ওদিক থাকানো, এগুলো করা যাবে না। চেয়ারে হেলান না দিয়ে সোজা হয়ে বসতে হবে। কোন প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর দেওয়া যাবে না। ভাইভা পরীক্ষা সব প্রশ্নের উত্তর জানার পরীক্ষা না। আমার জবের ভাইভাতে ২০ টির মধ্যে কমপক্ষে ১২-১৩ টির উত্তর না পেরেও জব হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, ভাইভার একটি প্লাস পয়েন্ট রয়েছে। সেটা হলো ভাইভাকে নিজে নিজে নিয়ন্ত্রণ করা যায়। ভাইভাতে সাধারণত একটি উত্তরের সাথে পরের প্রশ্ন রিলেটেড হয়, কথার পিঠে কথা যাকে বলে। তাই প্রতিটি উত্তরের ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হবে। যেভাবে নিজের জন্য ইজি হয় সেভাবে ভাইভার প্রশ্নোত্তরকে ডাইভার্ট করতে পারলে সুবিধা পাওয়া যায়। প্রয়োজনে সরি বলে স্কিপ করতে হবে। লম্বা করে উত্তর না দিয়ে ছোট ও ভেঙ্গে ভেঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সর্বোপরি ভাইভা হবে ভাইভা বোর্ডের সাথে পরীক্ষার্থীর হাসিখুশি ও সুন্দর একটি কনভার্সেশন। কোন ভয় বা নার্ভাসের বিষয় নয়। ভাইভা শেষ করে স্যার/ম্যামকে ধন্যবাদ জানিয়ে আবারো সালাম/নমস্কার জানিয়ে প্রস্থান করতে হবে। সবার জন্য শুভ কামনা রইলো।
This guideline is prepared by UF Sumon (Facebook: UF Sumon)
Our FB Groups:
To join WhatsApp study group or for PDF Sheet, you can knock me at 01742767444

Comments
Post a Comment